ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

তেঁতুলিয়ায় সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কৃষকলীগের বৃক্ষরোপন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্যপুত্র তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর ৫১তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন করলো কৃষকলীগ। গতকাল বিকেলে উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর গ্রামে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সহ—সভাপতি ও বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি—রপ্তানীকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন।


এ কর্মসূচিতে কৃষকলীগের উদ্যোগে সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে ৫১তম জন্মদিন উপলক্ষে ৫১টি বৃক্ষও মুজিব জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রজাতির ১শটি বৃক্ষরোপন করেছেন। প্রধান অতিথি বক্তব্যে কৃষকলীগের কেন্দ্রীয় সহ—সভাপতি আব্দুল লতিফ তারিন বলেন, সজীব ওয়াজেদ জয় তারুণ্যের অহংকার ও ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার সুযোগ্যপুত্র। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার নেপথ্য

কারিগর হিসেবে কাজ করছেন কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশসহ বহিঃবিশ্বের সাথে মুহূর্তের মধ্যে যোগাযোগ করা সম্ভব হচ্ছে। আজ সচিবালয় থেকে ইউনিয়ন পরিষদ এমনকী গ্রামের প্রত্যন্ত অঞ্চলের স্কুলেও পৌঁছে গেছে ডিজিটাল সেবা। তাই সজিব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষে ৫১টি বৃক্ষ এবং মুজিব শতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রজাতির ১শটি বৃক্ষরোপন করেছি।


অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুয়েল, আব্দুল মতিন, আলমগীর হোসেন, যুবলীগের আহবায়ক আতাউর রহমান, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শওকত আলী মিয়া, যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম, কৃষকলীগের কবির হোসাইন, বিপ্লব, হাবিব, তারা মিয়াসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑